1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত ছাত্র আন্দোলনের নেতা হাসনাতকে দেখতে ঢামেকে জামায়াত নেতারা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

রাজধানীর সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতারা। আহত হাসনাতের চিকিৎসার খোঁজখবর নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন ও মু. কামাল হোসাইন প্রমুখ। তারা হাসনাতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে রবিবার রাতে সচিবালয় গেটে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

হাসনাতের এই হামলার ঘটনায় ছাত্র আন্দোলনের নেতারা এবং সামাজিক, রাজনৈতিক মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, জামায়াত নেতাদের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকার অংশ হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট