1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

বাংলাদেশ সংবাদ সংস্থা
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো.খালিদ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গ্রেফতার এড়াতে তিনি সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বাসসকে জানান, রূপগঞ্জে রোমান মিয়া নামে দশম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গত ২১ আগস্ট দায়ের করা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হবে।
গত ২১ আগস্ট বুধবার বিকেলে নিহত রোমান মিয়ার খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক জোবায়ের হোসেন জানান, নিহত রোমান মিয়া (১৭) উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পুনর্বাসন কেন্দ্রের নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোলাম দস্তগীরের ছেলে গাজী গোলাম মূর্তজা, পাটমন্ত্রীর পিএস এমদাদুল হক, ফিরোজ ভূঁইয়া, সদ্য সাবেক রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাম আছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে  দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় চনপাড়ায় ছাত্র-জনতা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলকে পন্ড করতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর ও গোলাম মূর্তজার নির্দেশে আওয়ামী লীগের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এ সময় নিহত রোমানের গলা, ঘাড়, হাত, বুক ও পিঠে কয়েকটি গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিনা ময়নাতদন্তেই তাকে দাফন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট