1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

বন্যার্তদের মাঝে উদ্ধার ও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী

বাংলাদেশ সংবাদ সংস্থা
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

বন্যার্তদের মাঝে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী।
আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার সেনাবাহিনী হেলিকপ্টার,স্থল পথ ও স্পিড বোটের মাধ্যমে সর্বমোট ১২ হাজার ৬১৫ প্যাকেট ত্রাণ বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করেছে।
পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন করে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ৬টি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
এছাড়াও,উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে অতিরিক্ত ১৬টি স্পিড বোট সংযোজন করা হয়েছে। গতকাল ২১ টি হেলি সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে ১৯ জন রোগীকে জরুরী ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর ৫টি হেলিকপ্টার (২টি এমআই, ২টি বেল ও ১টি ডওফিন), বিজিবি’র ১টি এমআই হেলিকপ্টার এবং র‌্যাবের ২টি বেল হেলিকপ্টার মোতায়েন রয়েছে। এছাড়া আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) এর মাধ্যমে বন্যা দুর্গতদের অবস্থান চিহ্নিত করে ডাটাবেজ তৈরির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সেলের সাথে প্রয়োজনীয় সমন্বয় পূর্বক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের উপযোগী রাখার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম হতে দুইটি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। পাশাপাশি এই ব্রিগেডসমূহ ক্ষতিগ্রস্ত গোমতি নদীর বাঁধ রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
এছাড়াও, বন্যা দুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট