1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

বরগুনায় আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে সাইবার মামলা

বরগুনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

গতকাল ২০ আগস্ট বরিশাল সাইবার ট্রাইব্যাল আদালতে ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আবু আব্দুল্লার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক।

মামলা সুত্রে জানা যায়, বাদীর বিভিন্ন গাড়ির ব্যবসা ও দোকান পাট লুটপাট করেন বিবাদীরা এবং গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের মাধ্যমে দেশে অরাজকতা সৃস্টি করার পায়তারা চালাচ্ছিলো যেটা রাষ্ট্রদোহীর সামিল।
এই মামলায় আসামী করা হয়েছে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ সভাপতি মোতালেব মৃধা, সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু,জুনাইদ জুয়েল,জুবায়ের আদনান অনিক,সুনাম দেবনাথ, আক্তারুজ্জান রকিব,মুরাদ, শাওন তালুকদার,রানা তালুকদার,হুমায়ুন কবির,জামাল কমিশনার,বেতাগী উপজেলা আওয়ামীলীগ সভাপতি কবির হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।

বিবাদীদের অনেকের সাথে কথা বলে যানা যায় যে,দেশের এই গনঅভ্যুত্থানে কিছু লোক ব্যক্তিগত জীবনের কিছু কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফায়দা লোটার চিন্তা করছে এবং এই মামলার বাদী যে বর্ননা দিয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, যদি সঠিক তদন্ত হয় তাতেই সব বেরিয়ে আসবে।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরগুনা সদর থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন আগামী ৯ অক্টোবর -২০২৪ তারিখ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট