1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের নিউমার্কেট গোল চত্বরে সমাবেশের পর রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী।

শোভাযাত্রাটি নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নিউমার্কেট চত্বরে জমায়েত হন।

এই আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল তাদের দীর্ঘ ৪৪ বছরের সংগ্রাম ও সাফল্যকে স্মরণ করেছে এবং দলের নেতা-কর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট