1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

১৮আগস্ট রবিবার, দুপুর ১২ টায় হাটহাজারী উপজেলা সংলগ্ন কলেজ গেট এলাকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ইউনুস গণি চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত, ছিলেন, হাটহাজারী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস শুকুর।

আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা সদস্য সচিব মো. অহিদুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব জাকের বলেন, এই শেখ হাসিনার আমলে উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছে তা সঠিকভাবে হয়নি। রাতের অন্ধকারে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়েছে। তাই আমরা এই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করছি।

সেই সঙ্গে তার পদত্যাগ দাবি করছি। তিনি হাটহাজারীর ইউএনও মহোদয়কে জনাব মশিউজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, আপনার কাছে হাটহাজারী বাসির একটি দাবি, যেন এই রাতের অন্ধকারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ঢুকতে দেওয়া না হয়। যদি এই রাতের অন্ধকারে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ঢুকতে দেয়া হয়, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে প্রতিহত করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট