1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুরে বি,এন,পি এর অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এম,এ,মান্নান,নিয়ামতপুর,নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা, বিগত ১৭ বছরে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের নির্মমভাবে হত্যার জন্য, হাসিনা সহ তার খুনি দোসরদের উপযুক্ত শাস্তি ও ফাঁসির দাবিতে,নিয়ামতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, আজ সকালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, জেলা পরিষদ অডিটোরিয়ামে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: ছালেক চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: ছাদরুল আমিন চৌধুরী, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল রহমান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, ডা: ছালেক চৌধুরী বলেন, স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই, বিডিআর কে হত্যা করেছিল, আর্মির যত ভালো ভালো অফিসার ছিল, সবাইকে হত্যা করেছে।হত্যাকাণ্ডটি করেছে ইন্ডিয়ার সহযোগিতায়। অবিলম্বেই শেখ হাসিনা ও তার খুনি দোসরদের ফাঁসির দাবি জানান সাবেক এই সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট