1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া মাত্রই এই প্রজ্ঞাপন জারি করা হবে।

এবছর ১৫ আগস্ট বৃহস্পতিবারে পড়ছে। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা টানা তিন দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই সিদ্ধান্তের ফলে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতীয় শোক দিবসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি থাকবে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ১৯৯৬ সাল থেকে এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট