1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ৮দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

রবিবার (১১ আগস্ট) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী সাধারণ সনাতনী নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না।
তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে ১০ শতাংশ প্রতিনিধিত্ব, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়নসহ ৯দফা দাবি করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট