1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভারি বৃষ্টিতে নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত-২০ ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে

নিয়ামতপুরে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সম্প্রীতি ও শান্তি সমাবেশ

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সম্প্রীতি ও শান্তি সমাবেশ

শেখ হাসিনার পদত্যাগে কিছু দুষ্কৃতকারী সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দল মত নির্বিশেষে সকলকে নিয়ে সম্প্রীতি ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের বেলহট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

হাজিনগর ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে সকলকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি।

সভায় আরও উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য স্বপন বর্মন, সাবেক ইউপি সদস্য সিতেশ মাহাতো, স্থানীয় গ্রাম্য চিকিৎসক শিপন মাহাতোসহ স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিডি বলেন, নিয়ামতপুর উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাজিনগর ইউনিয়নেও কোন অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আশা করি আগামীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

কারো বাড়ীতে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগের মত কোন ঘটনা ঘটেনি, আগামীতেও ঘটবে না। আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করেন। দেশে কোন সংখ্যা লঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরা ভাই, ভাই। কেউ কারো উপর কোন প্রতিহিংসা দেখাবো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট