1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন ঢাকাসহ আট বিভাগে ঝড়বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম অব্যাহত

‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে প্রত্যাশার কথা জানাবেন পরিকল্পনাবিদরা

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে প্রত্যাশার কথা জানাবেন পরিকল্পনাবিদরা। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন তারা।

আগামীকাল শনিবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

আজ শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, আগামীকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে “নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনাবিদদের প্রত‍্যাশা” শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর সঞ্চালনায় ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

বিআইপির পক্ষ থেকে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে একটি নব যুগের সূচনা হয়েছে। ইতোমধ্যে দেশ পরিচালনা ও রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।

একটি সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রের সকল অংশীজনের ন্যায় পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রতিজ্ঞাবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে অব্যাহত সহযোগিতা প্রদানে বিআইপি প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট