1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দীর্ঘ ১৫ বছর পর জামায়েত ইসলামী বাংলাদেশ এর শোভাযাত্রা

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কারামুক্ত নেতাদের বরণ, সন্ত্রাস-নাশকতা ও জনগণের নিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে তা নিয়ে শোভাযাত্রা বের করেন।

বুধবার বিকেলে “বিপ্লব বিপ্লব ইসলামি বিপ্লব, যোগ দিন দলে দলে ইসলামের ছায়াতলে, তৌহিদি জনতা এক হও এক হও” এমন স্লোগানে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হারনুর রশিদ, ভাবিচা ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদিন, নিয়ামতপুর ইউনিয়নের সেক্রেটারি সুলতান মাহমুদ, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের আমির মহিদুল ইসলাম, পাঁড়ইল ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিন, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইনুল ইসলাম মিনু প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পরে এমন শোভাযাত্রা বের হয়েছে। এ কেমন শান্তি বলে বোঝানোর মতো না।

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার দাপটের দিন শেষ হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীদের লক্ষ্য রাখতে বলেন কেউ যেন সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলে দেন। এরপর উপজেলা পর্যায়ের কার্যালয়েও তাদের কার্যালয় খুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট