1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

সাংবাদিক কে প্রান নাসের হুমকি

এম,এ,মান্নান, নিয়ামতপুর, নওগাঁ
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জনি আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় মুঠোফোনের মাধ্যমে এই প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রবিবার সকালে দৈনিক ইত্তেফাক নিয়ামতপুর উপজেলা সংবাদদাতা ও নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সকালে সাব-রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায় এর অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিলে ঐ অফিসের নৈশ্য প্রহরী শাহজামাল বুধু সোমবার ১৫ জুলাই বেলা ১১টায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক জনি আহমেদকে বিভিন্ন অকথ্যভাষায় গালিগালাজ ও রেজিষ্ট্রি অফিসে আসলে তাকে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে। এছাড়া তাকে চাঁদাবাজ সাজিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলেও হুমকি প্রদান করে।

ভুক্তভোগী জনি আহমেদ জানান, সাংবাদিকতায় যখন থেকে এসেছি তখন থেকেই মাঝে মধ্যে এমন হুমকি পেয়ে অভ্যস্ত। তাই এখন আর এগুলো গায়ে লাগে না। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। শাহজামাল বুধু নিয়ামতপুর উপজেলার বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ রয়েছে বলে নিজেকে দাবী করে। আমার কাছে ঘটনার সময়কার অডিও রেকর্ড করা আছে ।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আল মাহমুদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট