1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

সেমি লুপার পোকার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

আবুবকর সিদ্দিক, কয়রা
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সেমিলুপার লার্ভা পোকার উপদ্রবে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে । কয়রার দেয়াড়া, জয়পুর, শিমলারআইট, চৌকুনী সহ বিভিন্ন এলাকাশ বিশেষ করে গেওয়া গাছে এ পোকাগুলো দেখা দিয়েছে। পোকার কারণে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। নষ্ট করছে গেওয়া গাছসহ বিভিন্ন গাছ গাছালি । মানুষের ঘরে ঢুকে নষ্ট করছে মানুষের শান্তি । কিন্তু কোথা থেকে এই পোকার উৎপত্তি তা কেউ বলতে পারছে না।

স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, কয়েক দিন পূর্বে এই পোকা এলাকার গেওয়া গাছে দেখা যাচ্ছে। তবে আগে তেমন বেশি দেখা না যাওয়ায় এলাকার মানুষ গুরুত্ব দেয়নি। কিন্তু ইদানিং কিছুদিন ধরে এই পোকার বংশ বিস্তার বিস্তর আকার ধারন করেছে । ফলে মানুষের ঘর-বাড়িসহ পরিহিত পোশাকে এই পোকার দেখা মিলছে। গেওয়া গাছ সহ পাশাপাশি গাছের ব্যাপক ক্ষতি করছে এই পোকা। স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষের চলাচলের সময় শরীরে পড়ায় বেশ বিব্রতবোধ হতে হচ্ছে । কোমলমতি শিশুরা না বুঝে হাতে ভয় পাচ্ছে। এতে যে কোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পোকা গুলো লুপারের লার্ভা জাতীয় পোকা। এটি বন সংলগ্ন এলাকায় ও বনে হয় এমন গাছে আক্রমণ করছে । পোকা দমনে প্রাথমিক পর্যায়ে দুইটা টিম পাঠিয়েছি কিন্তু বৃষ্টির কারনে কোনকিছু করা সম্ভব হয়নি । এটা যেহেতু বনে হয় এমন গাছে আক্রমণ করছে ধান অন্য কেথাও আক্রমণ করছেনা সেহেতু এটা সামাজিক বনবিভাগের ও দায়িত্ব। যেহেতু পোকাগুলো এলাকায় ছড়িয়ে গেছে, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই পোকা গুলো মানুষের ক্ষতি করেনা। কিন্তু গাছের ক্ষতি করতে সক্ষম। তাই এই পোকা গুলো দ্রুত দমন করা প্রয়োজন।

এ ব্যাপারে সামাজিক বনবিভাগের প্রবীর মিত্রকে বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট