1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ মনপুরায় স্লুইস গেটের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার গলাচিপায় বাকপ্রতিবন্ধীকে মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি বাউফলে ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭, এমপিও সুবিধা নিয়ে প্রশ্ন পটুয়াখালী শহরে ৭৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত

চেয়ারম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মণ রায়,দেবীগঞ্জ পঞ্চগড়
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এজাহার সূত্রে জানা যায়, সোনাহার বাজারস্থ তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় চাকরি করেন মেহেবুবা আক্তার মিম এবং ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষ।গত ১৬/৫/২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় চেয়ারম্যানের নিজ কার্যালয় তথা ইউনিয়ন পরিষদে মেহেবুবা আক্তার মিম কে ডেকে এনে শ্লীলতাহানির চেষ্টা করেন।
গত ৮/৭/২০২৪ ইং তারিখে মেহেবুবা আক্তার মিম বাদিনী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় এবং এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ ও সাধারন জনগন।

সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছা.সাজেদা বেগম বলেন,”চেয়ারম্যান মশিউর রহমানের উপর আনিত শ্লীলতাহানির মামলার তীব্র প্রতিবাদ জানাই।উনি একজন সৎ মানুষ। এমন কাজ উনি কখনোই করতে পারেন না। আজ পর্যন্ত ওনার মুখে একটিও অশ্লীল কথা শুনি নাই।এই মামলা ষড়যন্ত্রমূলক”।

সোনাহার বাজারের ব্যাবসায়ী মহিউদ্দিন ইসলাম বলেন,”চেয়ারম্যান মশিউর রহমানের বাড়ি এবং আমার বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই দেখে আসছি।উনি এইরকম চরিত্রের মানুষ না।ওনার দ্বারায় এই রকম কাজ হতে পারে না। ওনার মতো চরিত্রবান মানুষ কোন নারীর শ্লীলতাহানি করতে পারে না।এই বানোয়াট মামলা প্রত্যাহার চাই।”

৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রশিদুল ইসলাম বলেন, “চেয়ারম্যান মশিউর রহমানকে আমরা চিনি এবং খুব ভালো করেই চিনি।উনি সকল মহিলাদের খুবই সন্মানের চোখে দেখেন।আজ পর্যন্ত শুনি নাই উনি কোন মা-বোনকে অশ্লীল কথা বলেছেন এবং আজ পর্যন্ত কোন মা-বোনও ওনার বিরুদ্ধে কোন অভিযোগ করেন নাই।এই মামলা ষড়যন্ত্রমূলক ও বানোয়াট।।

বিশিষ্ট স্বেচ্ছাসেবক মোঃ আলামিন খন্দকার বলেন,” এই মামলা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।বাদিনীর স্বামী ফারুকের সাথে চেয়ারম্যানের একটি জমি সংক্রান্ত মামলা আছে।জমি সংক্রান্ত মামলায় ফায়দা নেওয়ার জন্য এই ষড়যন্ত্র সৃষ্টি করে।আমরা তীব্র প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট