1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ব্রাকের উদ্যোগে উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটি

এম,এ,মান্নান , নিয়ামতপুর,নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী উদ্যোগে উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১০ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন ডিপুটি ম্যানেজার শরিফুল আলম।

ব্র্যাক সেলপ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক হুমায়ন কবিরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, ওসি (তদন্ত) কওছার আলী।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহকার কর্মকর্তা আফরোজা আইরিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট