1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান

লাউ পাতা তুলতে গিয়ে টয়লেটে পড়ে তিনজনের মৃত্যু

রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

রংপুর মিঠাপুকুর উপজেলায় লাউ গাছের পাতা তুলতে গিয়ে একই পরিবারের দুইজনসহ প্রতিবেশি একজন সহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে
সেফটি ট্যাংকের কার্বন-ডাই-অক্সাইডের কারণে।
এ ঘটনা ঘটেছে অত্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
৪ জুলাই ২০২৪ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ও ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গন।
স্থানীয়দের সুত্রে জানা যায় -বাদশা মিয়ার স্ত্রী দেলোয়াড়া বেগম (৫৫) লাউয়ের পাতা উঠানোর জন্য বাড়ির পিছনের জঙ্গলে মই দিয়ে উঠা মাত্রই টয়লেটের ঢাকনা ভেংগে গিয়ে টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে যায়।
মাকে উঠানোর জন্য তার ছোট ছেলে ইদা মিয়া(৩৫) টয়লেটের সেফটি ট্যাংকে লাফ দেয়।
তাদের উঠতে না দেখে পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিযা(৩৫) সাহসিকতার সহিত ঝাঁপিয়ে পড়ে পড়ে সেও আর উপরে উঠতে পারেনি ।
পরবর্তীতে মিঠাপুকুর ফায়ার সার্ভিস কে কল করে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হয় পরবর্তীতে রংপুর জেলা ফায়ার সার্ভিসে দলকে কল করে নিয়ে আসেন এস্থানিয় লোকজন।
ফায়ার সার্ভিস কর্মীদের দুইটি ইউনিট মিলে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন।
প্রথমে ইবলুল, দ্বিতীয় ইদা ও শেষে তার মা দেলোয়াড়া বেগমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা ।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম জানান- ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই ফায়ার ডিফেন্স কর্মীরা টয়লেটের সেফটি ট্যাংক থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়।
দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হলে আমরা রংপুরের ফায়ার ও ডিফেন্স কর্মীদের অবগত করলে তারা সহ দুটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর তিনটি মরাদেহ উদ্ধার করা হয়।
মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান-টয়লেটের শোকলে পরে কার্বন মনোক্সাইড গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে।
এখানে ফায়ার সার্ভিসের ব্যার্থতা প্রকাশ পায় বলে এলাকা সুত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট