1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন, বাড়ছে পরিবেশগত উদ্বেগ মহিপুরে ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত, আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক লালমোহনে জাল টাকা ও ইয়াবাসহ আন্তঃজেলা কারবারি গ্রেপ্তার, জব্দ বিলাসবহুল মোটরসাইকেল ও আইফোন মনপুরায় ইয়াবা কিনতে গিয়ে আটক দুই যুবক, পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ পায়রা-কুয়াকাটায় নীল অর্থনীতির আওতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়বে সরকার: সংসদে প্রধানমন্ত্রী পটুয়াখালী বিএনপিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ নেত্রী কুয়াকাটা সৈকতে ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, পরিবেশগত উদ্বেগ বাড়ছে বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ

ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

ভোলার পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোড প্রদান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর জেলা শাখা।

গতকাল বুধবার (৩ জুলাই) ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় বাংলাবাজার অফিসে অবস্থান করেন তারা। এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অফিস চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট ও প্লে-কার্ড নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন তারা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ কর্মসূচী।

এ সময় আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলবে।

কর্ম বিরতিতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মমিনুল হক, সহকারী জুনিয়র প্রকৌশলী মো. রাজিব, প্রীতি রানী দেবনাথ, সাথী ও সালমা আক্তার। এছাড়া লাইন শ্রমিকদের মধ্যে ফরিদ আরাফাত ও ইমরান হোসেন।

বক্তারা বলেন,জীবনের ঝুঁকি নিয়ে গড়ে ১৫-২০ ঘন্টা কাজ করেন শ্রমিক কর্মকর্তারা। কিন্তু তারপরেও বঞ্চিত রাখা হয়েছে। এমন বৈষম্য নিরসন জরুরি। এ আন্দোলন করতে গিয়ে দুজন এজিএম শোকজ খেয়েছেন।

এদিকে আন্দোলনকালে বিদ্যুতের সকল জরুরি সেবা সচল ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়নি গ্রাহকদের।

আন্দোলনে জেলার ৫১৩ জন কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। এরআগে ১ জুলাই একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট