1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

লালমনিরহাট জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা হলেন অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান জেলা পরিষদ

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

রোববার (১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়ে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল-এঁর সাথে ‘জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার’ সভাপতি মোঃ রুহুল আমিন বাবু- সাংগঠনিক সম্পাদক মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী এর সৌজন্য সাক্ষাৎ হয়। চেয়ারম্যান মহাদয় উপদেষ্টার পরিচয় ফরম গ্রহণ ও পূরণ করেন।

এ সময় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘ইতিমধ্যে সংগঠনটি দীর্ঘ চার বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে, ব্যাপক সুনাম অর্জন করে চলেছে। তাদের ভালো কাজে গুলোতে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো কিছু করবে দোয়া রইলো এই সংগঠনের পরিবারের প্রতি, এগিয়ে যাক সাংবাদিকদের এ সংগঠন।’

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বাবু বলেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামলকে পেয়ে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সকল কার্যকরী সদস্যবৃন্দ আনন্দিত। এতে করে লালমনিরহাট জেলার সাংবাদিক সুসংগঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।
জাতির বিবেক যদি না জাগে মা কেমনে সকাল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট