1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় ৩২টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন কুখ্যাত চোর আটক পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার

খাগড়াছড়িতে বসতবাড়ীর সামনে ফসলি জমি কাটায় হুমকির মুখে বাড়ি ও রাস্তা

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন এর হেডম্যান পাড়া এলাকার ইটভাটার কাজে মাটির টপসয়েল ও ফসলি জমি নির্বিচারে কাটায় হুমকির মুখে পড়েছে তিনটি বসতবড়ি ও চলাচলের রাস্তা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাড়ির মালিক।

মঙ্গলবার (২ জুলাই) বিকালে সরোজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা যায়, ভাইবোন ছড়া ইউনিয়ন এর হ্যাডম্যান পাড়া এলাকায় তিন পরিবারের লোকজন বসবাস করে। ভাইবোন ছড়া ইউনিয়ন এর হ্যাডম্যান সাপুরাম রোয়াজা নিজ স্বার্থে পাশের পানছড়ি উপজেলার নালকাটা এলাকার ইটভাটার মালিক মনির কোম্পানির সাথে ইটের প্রধান উপকরণ মাটি বিক্রির চুক্তিপত্র করেন।এবং মাটি বিক্রি করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন- ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে থেকে মাটি কাটা যাবে না। কিন্তু এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বয়োবৃদ্ধ দীজেন্দ্রলাল ত্রিপুরা ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভাইবোন ছড়া ইউনিয়ন শাখার সভাপতি সুবল ত্রিপুরার বসতবাড়ীর সামনের ফসলি জমি থেকে গত ৩/৪ মাস আগে চেইন এক্সকাভেটর দিয়ে মাটি কেটে পুকুর বানিয়ে ফেলেছে ইটভাটার লোকজন। এর ফলে তিনটি বসতবাড়ি ও চলাচলের ইটের রাস্তা যা হুমকির মুখে পড়েছে। এছাড়া মাটি বহনের কারণে ইট সোলিং রাস্তাটিও দেবে নষ্ট হয়ে গেছে। এবং অনেক জায়গায় ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বয়োবৃদ্ধ দীজেন্দ্রলাল ত্রিপুরা ও সুবল ত্রিপুরা বলেন, আমরা হ্যাডম্যান সাপুরাম রোয়াজাকে বারবার নিষেধ করেছি এখান থেকে মাটি না কাটার জন্য।তিনি আমাদের কোন কথা শুনেনি।এখন আমাদের চলাচলের রাস্তা ভেঙ্গে গেছে।এবং বসতবাড়িও হুমকির মুখে আছে।আমরা এই বিষয়য়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে হ্যাডম্যান সাপুরাম রোয়াজা বলেন, আমি আমার ভাই ও ভাতিজাসহ সবাইকে জানিয়ে মাটি কেটেছি। এখন যা ক্ষতি হয়েছে তা আমরা বসে ব্যবস্থা নিব।এবং বাধ বেধে দেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট