1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজী আঃ রাজ্জাককে

মোঃআল আমিন, মাধবপুর হবিগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ,মাধবপুর উপজেলার, মাধবপুর বাজার সবজি (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর তিন বারের নির্বাচিত সফল সভাপতি হাজী আঃ রাজ্জাককে মিথ্যা চাঁদানাজির মামলা দিয়ে হয়রানি এবং সম্মানহানী করছে আবু তালেব নামের এক কাঁচামাল ব্যবসায়ী।

জানা যায় আবু তালেব অন্যায় ভাবে হাজী আঃ রাজ্জাকের নামে মিথ্যা চাঁদা বাজির মামলা দিয়েছে।
সবজি বাজারটি প্রথম দিকে শুটকি বাজার সংলগ্ন রাস্তার পাশে ছিল।

তখন বাজারে অনেক রকম সমস্যা দেখা যেত। তাই মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সবজি বাজারটি উত্তর দিকে ধান বাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।তারপর থেকে সকল সবজি ব্যবসায়ীরা ধান বাজারেই তাদের ব্যবসা করে আসছে। তবে ইউএনও এবং সবজি ব্যবসায়ী সভাপতির কথা অমান্য করে আবু তালেব সহ আরো কয়েকজন নতুন সবজি ব্যবসায়ীরা অন্যায় এবং জোরপূর্বক ভাবে নিষেধ করা জায়গায় তারা ব্যবসা পরিচালনা করে আসছে। এতে সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি নিষেধ করা জায়গায় না বসার জন্য অনুরোধ করেন। সে কোন পাত্তা দেয় নাই বরং উল্টো সবজি সমিতির সভাপতির নামে চাঁদা বাজি মামলা করেন।

বাজারের উপস্থিত সবজী সমিতির ৪৬ জন সদস্য গন সাক্ষর দিয়ে বলেছেন যে, আবু তালেব সবজি সমিতির সভাপতি আঃ রাজ্জাকের নামে মিথ্যা চাঁদা বাজি মামলা করেন। উনি এমন প্রকৃতির লোক না, উনি অত্যন্ত সৎ মানুষ।

মাধবপুর বাজারের মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শাহ মোঃ সেলিম বলেন, হাজী আঃ রাজ্জাক একজন সৎ এবং ভালো মানুষ আবু তালেব একজন মামলা বাজ তার কাজই হলো মানুষের নামে মামলা করা আরেকটি কথা সে যে একজন সবজি ব্যবসায়ী আমি আজ প্রথম শুনলাম।

পৌরসভা ০৭ নং ওয়ার্ডের কমিশনার শেখ জহির বলেন হাজী আঃ রাজ্জাকের নামে চাঁদা বাজি মামলার কথা শুনে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আমি সহ মাধবপুর বাজারের সবাই জানেন উনি একজন সৎ এবং ভালো মানুষ।

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিকুর রহমান আতিক বলেন, হাজী আঃ রাজ্জাক একজন ভালো মানুষ, সে কোন রকম ঘুষ বা অবৈধ টাকার লোভী না।একজন ভালো মানুষকে সম্মানহানী করার জন্যই মূলত এই চাঁদাবাজির মামলা। উনি বলেন,বাজারের সুবিধার্থে ইউএনও স্যার উত্তর পাশে খালি জায়গায় সবজী বাজার বসান।মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে হাজী আঃ রাজ্জাককে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট