1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ, মাধবপুর উপজেলার একটি বড় সমস্যা হচ্ছে পাম্পে গ্যাস সংকট।প্রতি মাসের শেষের দিকে এই সমস্যায় ভোগতে হচ্ছে মাধবপুরের যাত্রী সাধারন এবং সিএনজি ড্রাইভারদের।মাস শেষ হওয়ার আগেই পাম্পের নির্দিষ্ট পরিমান গ্যাস শেষ হয়ে যায়।

যাত্রীদের সাথে কথা বললে তারা বলেন,প্রত্যেক মাসে শেষের দিকে খুব কষ্ট করে সিএনজি দিয়ে চলাচল করতে হয়।ভাড়া বেশি দিতে হয়,তারপর গাড়িও কম থাকে রোডে।এতবড় একটা সমস্যা,অথচ আমাদের সিলেট বিভাগ থেকে গ্যাস নিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে আর আমরা মাসের পর মাস কষ্ট করে যাচ্ছি। আশা করি এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই এই দিকে নজর দিবেন।

সিএনজি ড্রাইভারদের সাথে কথা বললে তারা বলেন,আমরা প্রতি মাসে শেষের দিকে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না।কেউ বাধ্য হয়ে এলপি গ্যাসের ব্যবস্থা করি না হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড নামক স্থান থেকে সারা রাত জেগে গ্যাসের ব্যবস্থা করি।এই জন্য আমরা যাত্রীদের কাছ থেকে ভাড়া একটু বেশি রাখি।

গ্যাস পাম্পের ম্যানেজার বলেন,আমরা একটা লিমিট পরিমান গ্যাস প্রতি মাসে দিয়ে থাকি,এর বাহিরে ইচ্ছে করলেই দেওয়া সম্ভব না।তাই দেখা যাচ্ছে মাস শেষ হওয়ার আগেই আমাদের লিমিট শেষ হয়ে যায়।এই সমস্যার জন্য মাধবপুরের যত যাত্রী এবং গ্যাস চালিত গাড়ির চালকরা আছেন তারা খুবই কষ্ট করছে।আমরাও চাই এই সমস্যার সমাধান হোক,মাননীয় এমপি মহোদয় জনাব সুমন সাহেবের দৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট