1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত।

নুরুল ইসলাম টুকু খাগড়াছড়ি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

অদ্য ২৭ জুন,২০২৪ খ্রি: তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে রচিত হবে। আমরা দেখছি যে ইতিমধ্যেই দেশে যে দৃশ্যমান ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে স্থাপনাগুলি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের এক ধাপ সম্প্রসারণ। আজকের এই অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে আমি আশা করি শুধুমাত্র জেলা পরিষদ নয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার সবাই উপকৃত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট