1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

পানছড়িতে দরিদ্র ও অসহায়দের মাঝে মানবিক সহযোগিতা প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় ৩ বিজিবি লোগাং জোন এর দায়িত্বপূর্ণ এলাকার প্রতিবন্ধী ছেলের জন্য হুইল চেয়ার, দুস্থ পরিবারকে ঢেউটিন, সেলাই কাজ জানা দুস্থ ও অসহায় মহিলাকে সেলাই মেশিন, অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থীকে বই ক্রয় এবং পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত পাহাড়ী-বাঙ্গালীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন ৩ বিজিবি লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।

সোমবার ( ২৪ জুন) লোগাং জোন এর সদর দপ্তরে এসব অনুদান প্রদান করা হয়।

এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

এই সব সহযোগিতা পেয়ে বিজিবির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট