1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নীলফামারীর জলঢাকা থানায় ১০০ বোতল ফেনসিডিল সহ ২ জন আসামী গ্রেফতার

জসিনুর রহমান, নিলফামারী
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জলঢাকা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মো:নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে ২৩ জুন ২০২৪ ইং জলঢাকা থানাধিন ১১ নং কৈমারী ইউনিয়ন এর জনতা ব্যাংক লিঃ কৈমারী শাখার সামনে পুলিশি চেকপোস্ট বসিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ টি মোটরসাইকেল ও ২ টি মুঠোফোন জব্দ এবং ২ জন আসামী গ্রেফতার করেন জলঢাকা থানার সাহসী এস আই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীও এ এস আই রফিকুল ইসলাম, এ এস আই আরিফুল ইসলাম, কং সালেক মিয়া, কং নুর আলম, কং সোলায়মান।

জলঢাকা থানাধীন কৈমারী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সকাল ৮ঃ৩০ এ কৈমারী বাজারের জনতা ব্যাংক লিঃ কৈমারী শাখা এর সামনে কৈমারী টু গঙ্গাচড়া রংপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনা কালে বেলা ৯ঃ৫০ এ ০২ জন লোক মোটরসাইকেলে করে বস্তার মধ্যে কৈমারী টু গঙ্গাচড়া রংপুরগামী জনতা ব্যাংক লিঃ এর সামনে পাঁকা রাস্তার উপর আসা মাত্রই চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে উক্ত ব্যক্তিদ্বয় মোটরসাইকেলটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাদের প্রতি সন্দেহ হইলে আসামীদের আটক করে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে ফেন্সিডিল বহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং তথ্য আদান প্রদানে জন্য ব্যবহৃত ০২টি বাটন মোবাইল ফোন বেলা ১০ঃ৪০ এ জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় হাজির হন।

সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদে চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার জানান মাদক দ্রব্যের বিরুদ্ধে জোরালো অভিযান চলমান রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট