1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে উঠা সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও এসএসসি ২০২৪ পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত,বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এইছাড়াও খাগড়াছড়ি জেলায় ১৭ বছর ধরে বিনামূল্যে ৫৪ তম বারের মতো রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন দান করে মানবসেবায় ভূমিকা রাখার জন্য মাসুদ রানাকেও সম্মাননা জানানো হয়।

শনিবার ( ২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটের সময় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর প্রধান উপদেষ্টা ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। বক্তব্যের প্রারম্ভে সাধারণ সম্পাদক মিঠুন সাহা সংগঠন এর বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সভায় অতিথিবৃন্দদের নিকট তুলে ধরেন। এবং মাল্টিমিডিয়া প্রজেক্টের এর মাধ্যমে সংগঠন এর দুই বছরের কার্যক্রম প্রদর্শন করা হয়।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান।

এতে বক্তব্যের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নিমাই দেবনাথ, সদস্য আছিয়া বেগম।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠন সদস্যবৃন্দ,কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।

এই সময় বক্তারা, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং এই সংগঠন এর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে যেকোনো সামাজিক কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।

জানা যায়, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন সমাজের অস্বচ্ছল পরিবারের দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানো,যেকোনো সংকটময় মূহুর্ত্বে আর্ত-মানবতার কল্যাণসহ পথশিশু,সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের আহার,,চিকিৎসা,আর্থিক সহায়তা,আইন সেবা প্রদান,বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে ও সেবার মহান ব্রত নিয়ে প্রবীণ ও তরূণদের উৎসাহ ও উদ্দীপনায় ২০২২ সালের ১১ জুন শনিবার সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট