1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

আবার কলকাতায় নিখোঁজ বাংলাদেশি যুবক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

চিকিৎসা করানোর কথা বলে এক মাস আগে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এই ঘটনা দেশ-বিদেশে তুমুল আলোচনা তৈরি করে। এখনো এর রেশ কাটেনি। এরইমধ্যে কলকাতায় আরেক বাংলাদেশি যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, নিখোঁজ যুবকের নাম দেলওয়ার হোসেন (২৩)। চিকিৎসা করাতে কয়েক দিন আগেই কলকাতায় গিয়েছিলেন সেই যুবক। ছিলেন মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল থেকেই তিনি নিখোঁজ। এরপর পুরো বিষয়টি নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ।

হোটেলসূত্রে জানা গেছে, চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। যুবকের বাংলাদেশ ফিরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী কর্মকর্তারা।

কলকাতার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থাটি লিখেছে, চিকিৎসার জন্য আসা ওই তরুণ শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে থাকছিলেন। নিখোঁজ দেলোয়ারের বাড়ি কোথায়, কবে কলকাতায় গেছেন, সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি পিটিআই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট