1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী এলডিপিকে আসন দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামায়াত প্রার্থী লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলায় দক্ষিণ আইচা রিপোটার্স ইউনিটির কমিটি গঠন

আনিসুর রহমান, চরফ্যাশন, ভোলা
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা রিপোটার্স ইউনিটি’র কমিটি গঠন।
স্থানীয় সংবাদ কর্মীদের সাথে নিয়ে এ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের উপস্থিতিতে স্বাক্ষরিত সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুসারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ( ২১ জুন) বিকালে দক্ষিণ আইচা এলাকায় নবীনগর রিসোর্টে আলোচনা শেষে এ কমিটি গঠন করা হয়।এসময় দৈনিক আমার সংবাদ
দক্ষিণ আইচা-( ভোলা) প্রতিনিধি মো. সেলিম রানাকে সভাপতি, ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ চরফ্যাশন প্রতিবেদক হাসান লিটনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-আজকের দেশবানী চরফ্যাশন প্রতিনিধি ফরিদ উদ্দিন কে (সিনিয়র সহ-সভাপতি), দৈনিক শিরোমণি চরফ্যাশন প্রতিনিধি জুলফিকার তালুকদার কে (সহ-সভাপতি), ও দৈনিক আলোকিত সকাল শামসুদ্দিন খোকন কে (সহ-সভাপতি), নিখাদ খবর চরফ্যাশন প্রতিনিধি মিজান ফারহান কে (যুগ্ন-সম্পাদক), বরিশাল বার্তা চরফ্যাশন প্রতিনিধি জামাল মীর কে (সাংগঠনিক সম্পাদক), ঢাকা বুলেটিন ও হট নিউজ ২৪ ডট কম এর চরফ্যাশন প্রতিনিধি আনিসুর রহমান কে (অর্থ বিষয়ক সম্পাদক), ভোরের চিত্র চরফ্যাশন প্রতিনিধি জুয়েল দাস কে (সদস্য) , ও আজকের দেশ বানী চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি ইব্রাহিম খলিল কে (সদস্য), স্বদেশ নিউজ চরফ্যাশন প্রতিনিধি মো. তানজিল কে (সদস্য) করে এ কমিটি গঠন করা হয়।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম রানা সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিয়মিত এলাকর উন্নয়ন ও সমস্যার খবরের পাশাপাশি দূর্নীতি বন্ধে ও সু-শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। যে কোন মূল্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের মাধ্যমে কোন সাংবাদিক যেন নিপিরিত না হন, কোন সাংবাদিকের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দক্ষিণ আইচা রিপোটার্স ইউনিটি এলাকার সাংবাদিকদের মানোন্নয়নে সমর্থ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১০ মার্চ মো. সেলিম রানাকে সভাপতি ও মো. হাসান লিটনকে সাধারন সম্পাদক করে করে ১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ আইচা রিপোটার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিলো।

এ সময় স্থানীর সকল সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন এবং এ কমিটিকে স্বাগত জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট