1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

পরিবারের অবহেলায়, ইঁদুর মারা বিষ খেয়ে এক নাবালিকার মৃত্যু

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইঁদুর মারা গ‍্যাসের টেবলেট (বিষ) খেয়ে সুমাইয়া আক্তার সুমনা (১৫) নামের এক নাবালিকা আত্মহত্যা করেছে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস‍্য নুরুজ্জামান জানান, প্রায় ৮ মাস আগে বলদিয়া ইউনিয়নের চৌতালি মোড় এলাকার জনৈক লেবু মিয়ার সাথে নাবালিকা মেয়েটির বিয়ে হয়। স্বামী ঢাকায় থাকায় মেয়েটির বয়স কম হওয়ায় মেয়েটি বাবার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যায়। এসময় ঘরে থাকা একাধিক ইঁদুর মারা (বিষ) টেবলেট খায় সুমনা বলে জানা যায়,
রাত নয়টার দিকে বিয়ে বাড়ি থেকে ফিরে এসে মেয়েকে টিউবওয়েল পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার মা। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে সুমনার মৃত্যু হয়।
আত্মহত্যার কোন সুনির্দিষ্ট কারণ জানান নি নাবালিকার পরিবার।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন‍্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ডিজিটাল যুগ পারিদিয়ে দেশ আজ স্মার্ট দেশ বিনির্মানের দোড় গড় ছুঁই ছুঁই। কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ছোঁয়া লাগেনি যেনও রংপুর বিভাগের সহজ সরলতায় ভরা সাধারণ খেটে খাওয়া মানুষের গায়ে। এ অঞ্চলের সমস্যা সমূহ নিম্নে তুলে ধরা হলো :১,মাদক, ২বাল্য বিবাহ, ৩,প্রাকৃতিক দুর্যোগ,৪,শোষণ। যেনও দক্ষিণবঙ্গের মানুষদের ছেঁয়ে আছে। সরকারের নজর দরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট