1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

হাটহাজারীতে জরাজীর্ণ সড়ক পরিদর্শন করলেন ম্যাজিস্ট্রেট

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর আড়াই টার দিকে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে তিনি আলাপ-আলোচনা করেন এবং সড়কের ক্ষতবিক্ষত স্থান গুলো দেখেন।জানা যায়, জরাজীর্ণ নুরুল আলম শাহ সড়কটি ওই ইউনিয়নের আলাওল সড়ক ও ফতেপুর-মাদার্শা ডিসি সড়কের সাথে সংযোগ রয়েছে। সাড়ে ৯০০ মিটারের সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। কোন একসময় ইটের সলিন হলেও পর্যায়ক্রমে তা ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হয়।এলাকাবাসীদের উদ্যোগে বারবার সংস্কার করা হলেও বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে ইট ভেঙ্গে পূর্বেকার রূপে ফিরে যায়। এতে এলাকাবাসী ও পার্শ্ববর্তী ইউনিয়ন সাধনার মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।
বলতে গেলে সড়কটি ব্যবহার করে উপজেলার ফতেপুর, মেখল, মাদার্শা ও গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দারাসহ এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার। সড়কের এমন অবস্থায় বাহির থেকে কোনো গাড়ি যাত্রী বা মালামাল নিয়ে আসতে অনীহা প্রকাশ করে। বলা যায় সড়কটি পর্যায়ক্রমে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। সড়কটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান স্থানীয়রা। পরিদর্শনকালে স্থানীয়রা ইউএনওকে সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানান।পরিদর্শন শেষে ইউএনও বলেন, সড়কের বেহালদশা দেখে খুবই খারাপ লাগলো। আমি এমপি ও ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করে সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট