1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের আচরণকে দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিয়ানমার সীমান্তে অস্থিরতার কারণে বাংলাদেশের কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে সৃষ্টি হওয়া সংকটে সরকারের আচরণকে দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন। শনিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এটা সরকারের ব্যর্থতা। আমাদের দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে অন্য দেশ থেকে গুলি করা হচ্ছে, গুলি করে মেরেও ফেলা হয়েছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি।” তিনি আরও বলেন, “এই সরকার এতো নতজানু যে, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা দাসসুলভ মনোভাব হতে পারে।”

বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “প্রতিদিন সীমান্তে আমাদের মানুষ হত্যা করা হচ্ছে। পানি না দিচ্ছে না। কিন্তু এই নিয়ে সরকার একটি কথাও বলে না।”

সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এখন কারা সম্পদ লুট করছে, কারা প্রচার করছে এটা পরিষ্কার, সবাই জানে। কিন্তু সাংবাদিকরা লিখতে পারেন না।” তিনি আরও বলেন, “সাবেক পুলিশপ্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছেন। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে।”

মির্জা ফখরুল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঐক্যবদ্ধ হলে আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। আমি এখানেও বিভক্তি দেখতে পাই। আপনারা সিনিয়র-তরুণরা আরেকবার চেষ্টা করেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই খুবই কষ্টকর।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কাদের গণি চৌধুরী প্রমুখও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট