1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বিএনপিতে নতুন পদ পেলেন শীর্ষ ৩৯ নেতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিএনপির হাইকমান্ড তাদের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটি বাতিল করার ঘোষণা দিয়েছে। এক রাতেই দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে ৩৯ জনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণেই এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিগুলো শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

তবে বিএনপির একাধিক সূত্র জানায়, আন্দোলনে দলটির ব্যর্থতা এবং নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই এতগুলো গুরুত্বপূর্ণ কমিটি বাতিল করা হয়েছে। একসঙ্গে এতগুলো কমিটি বিলুপ্তির ঘটনা বিএনপির ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এই সিদ্ধান্ত দলটির অভ্যন্তরীণ সংকট এবং নেতৃত্বের দুর্বলতাকে প্রতিফলিত করছে। সেই সাথে নতুন করে দলটিকে গঠন করার প্রয়াস হিসেবেও এটি দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ দলটির ভাবমূর্তির ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট