1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। তিউনিসিয়ায় নোবেলজয়ী মানবাধিকার সংগঠন এলটিডিএইচের কার্যক্রম স্থগিত পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় একটি জাহাজ ধ্বংস, দুইজন নিহত ভোলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভোলায় শিক্ষা বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বনদাবান: জর্জিয়ায় রেকর্ড সম্পত্তি ক্ষতি, ৯১ কাউন্টিতে জরুরি অবস্থা জাপানের ইওয়াতে প্রদেশে ভয়াবহ বনদাবান: ৩ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, নিয়ন্ত্রণে সংগ্রাম মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান হিসেবে সাবেক বিচারপতি আব্দুল হালিম আমান কুয়েতে আটক মার্কিন-কুয়েতি সাংবাদিক আহমেদ শিহাব-এলদিন মুক্তি পেয়ে দেশ ত্যাগ করেছেন

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

জেলার সদর উপজেলায় গতরাতে বপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতা নিহত হয়েছে।
মৃত.মো.আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন ও গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টারে সংলগ্ন রহমানিয়া রাস্তার মাথায় মূল সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি অন টেস্ট মোটরসাইকেল আটক করে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তারা মোটরসাইকেলটি সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুছা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর পরই মোটরসাইকেল চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।  পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট