1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরের একটি আবাসিক হোটেল থেকে অবসরপ্রাপ্ত এক বন কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার সময় হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে মহিপুর থানা-পুলিশ।

ওই ব্যক্তির নাম শফিকুর রহমান (৭০)। তাঁর বাড়ি চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকায়। তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ছিলেন।

মৃত শফিকুর চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে এই হোটেলের ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন শফিকুর। গতকাল রাতে খাবার খেয়ে ওই কক্ষে ঘুমিয়ে পরে সে। আজ সকালে হোটেল কর্পতৃক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকা ডাকি করলে কোন শারা শব্দ না পেয়ে জানালার ফাক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখে। এসময় কক্ষের মধ্যে টিভি চলমান অবস্থায় ছিলো।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেল তালুকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট