1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

হাটহাজারীর ফতেপুরে আগুনে পুড়ে ৫টি গরুর মৃত্যু

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

হাটহাজারীর ফতেপুরে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে এক কৃষকের পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একটি গরু।
রবিবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেলাল চৌধুরীপাড়া এলাকার খলিলুর রহমান মুন্সির নতুন বাড়িতে এ ঘটনাট ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক।
আব্দুল মালেক বলেন, আমার সন্তানের মতো ৬টি গরু ছিল। রাত ২টার দিকে আগুনের শব্দ শুনে ঘুম থেকে উঠে বের হয়ে দেখি গোয়ালঘরের টিনের ছাউনি লাল হয়ে আছে। আমার ৬টি গরুর মধ্যে ৫টি গরু আগুন পুড়ে ছটফট করতে করতে মারা যায়। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিছু নাই। আমি কীভাবে বাঁচবো জানি না।
জানা যায়, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। অভাব অনটনের মধ্যদিয়ে চলছে তার দিনকাল। কিছুটা স্বাবলম্বী হওয়ার আশায় চাষাবাদের পাশাপাশি গরু লালনপালন করতে শুরু করে। মানুষের কাছ থেকে ধারদেনা ও কষ্টার্জিত অর্থ দিয়েই গরু কিনে লালনপালন করে আসছে। এর মধ্যে গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট