1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন ভোলা সদরে খাল খনন কর্মসূচির উদ্বোধন ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ দুইজন আটক বাউফলে গেটকা প্রকল্পের সভা: জলবায়ু মোকাবিলায় নারীর নেতৃত্ব জোরদারের আহ্বান

রাজশাহীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম শনিবার বেলা তিনটার সময় রাজশাহী মহানগরীর মাস্টার কিচেন নামক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ঝর্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগীর ননদ আকতারী খাতুন।  

 

লিখিত বক্ত্যব্যে জানা যায়, গত তিন মাস থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্নাকে নানা রকম ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এর মধ্যে গতকাল ৭জুন শুক্রবার দুপুরে পাশের বাড়ি শ্যমলীর বাসায় পানি নেয়ার জন্য তিনি গেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম তার হাত ধরে টানা টানি শুরু করে। এ সময় তার চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম চলেযায়। এ বিষয়ে ঝর্না বেগম নগরীর রাজপারা থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। এ সময় সংবাদ সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের বিচার দাবি করেন ভুক্তভোগী ঝর্না বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী সাইদুল ইসলামসহ তার প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।

এমন অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝর্না বেগমের সাথে তার বাড়ি করার সময় থেকে একটু শত্রুতা ছিলো। সে প্রতিনিয়ত তাদের আজে বাজে ভাষায় গালিগালাজ করতো। গতকাল শুক্রবার ও এমন গালিগালাজ ও হাতাহাতির সময় আমি তাকে প্রতিহত করতে তার হাত ধরেছিলাম তার কোন শ্লীলতাহানী করিনি বলে জানান তিনি। 

অন্যদিকে ঝর্না বেগমের অভিযোগ বিষয়ে রাজপারা থানার এ.এস আই আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম । ঘটনা যাচাই বাছাই করে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্না বেগমের হাত ধরে টানাটানি করেছে এমন ঘটনার সত্যতা পেয়েছি। থানার অফিসার ইনচার্জকে জানিয়ে পরবর্তি আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট