1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা থানায় ১৭ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ ও স্বামী স্ত্রী গ্রেফতার

এম জসিনুর রহমান, জলঢাকা, নীলফামারী
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

মাননীয় পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার একটি চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হইতে অনুমান ৭৫ গজ দক্ষিণে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে জলঢাকা হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর অদ্য ০৮/০৬/২০২৪ তারিখ রাত্রী ০০.৪৫ মিনিটে আসামী ১। মোঃ হুমায়ুন (৩৮) পিতা মৃত তানজের আলী আসামী ২। মোছাঃ আর্নিকা আক্তার (২৫) স্বামী মোঃ হুমায়ুন পিতা মোঃ আমিনুল ইসলাম উভয়ের গ্রাম- কানুদাস কারী থানা- রাজাপুর জেলা-ঝালকাঠী এপি সাং- উত্তর হাড়োয়া ৩নং ওয়ার্ড থানা ও জেলা – নীলফামারী দ্বয়ের হেফাজত হইতে ০১ (একটি) সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১ কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্যের মূল্য অনুমান ১,৭০০০০/- (এক লক্ষ সত্তোর হাজার) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট