1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

লংগদুতে ফাঁসিতে ঝুলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

বিপ্লব ইসলাম, লংগদু, রাংগামাটি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে জেসমিন আক্তার (১৯),পিতা প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদ ও মাতা আনোয়ারা নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।

পারিবারিক সুত্রে জানাযায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলায় নিজের বসত ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁসি দেয় জেসমিন। সে লংগদু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী।

প্রতিবেশীরা বলেন নিহত জেসমিনের মা টিসিবি পণ্য আনতে লংগদু যাওয়ার জন্য বের হয়। টিসিবি পণ্য তুলতে যে কার্ড ব্যবহার করতে হয়, তা নিতে ভুলে যায় ভিকটিমের মা। যখন ঘুরে পুনরায় কার্ড নিতে ঘরে আসে তখন দরজা আটকানো দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলতেই দেখে এমন পরিস্থিতি।প্রতিবেশীরা আরো বলেন বাসায় কোনরকম ঝামেলা হয়নি।

তবে এলাকাবাসীর তথ্যমতে মেয়েটি কারো সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলো। এসব কারণেই হয়তো গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা পাওয়া যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়া দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট