1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

পানছড়িতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন পেট্রোল ও ডিজেল বিক্রেতাদের ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছেন পানছড়ি থানা পুলিশ।

শনিবার ( ১লা জুন ) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম।

এছাড়াও পেট্রোল দোকানগুলোতে সচেতন মূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। এতে পাম্প বিক্রেতাদের হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম জনবহুল এলাকায় পেষ্টুন টানিয়ে এবং মোটর সাইকেলে ষ্টিকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

তিনি আরও বলেন, সচেতনতাই পারে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। আসুন NO HELMET, NO FUEL এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করে নিজে বাঁচি, অন্যকে বাঁচায়।তাই আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা পানছড়ি থানা এলাকার বিভিন্ন ডিজেল ও পেট্রোল বিক্রাতাদের সচেতন মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট