1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

খাগড়াছড়িতে সপ্তসুর সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর সঙ্গীত একাডেমির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার সময় জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এতে সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক অশ্রু বড়ুয়া রুপক এর সঞ্চালনায় ও সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিচালনা কমিটির সদস্য , কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত ডিজিএম দীনময় রোয়াজা।

এতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন
পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী আবুল কাশেম,,কবি ও আবৃত্তিকার ডা. মোঃ শহিদুল্লাহ, নাট্যকার মুর্তজা পলাশ , সাংবাদিক মিঠুন সাহাসহ অনেকে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাংস্কৃতিক অঙ্গনের লেখক, শিল্পী ও কলাকুশলিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সপ্তসুর সঙ্গীত একাডেমির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণঢালা শুভেচ্ছা ও সার্বিক সফলতা কামনা করেন।

আয়োজিত অনুষ্ঠানে সপ্তসুর সঙ্গীত একাডেমির বাৎসরিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, নৃত্য,আবৃত্তি ও বিভিন্ন শিল্পীদের গাওয়া সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট