1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

হাজী নুর মিয়া ও শাহেরা বেগম শিক্ষা ও সমাজকল্যাণ পরিষদের এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

তামিম রায়হান, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মরহুম হাজী নুর মিয়া ও মরহুমা শাহেরা বেগম শিক্ষা ও সমাজকল্যাণ পরিষদের এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টিত হয়। বৃহস্পতিবার দুপুর ২ টায় আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৩৬ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও বৃত্তি বিতরণ করেন অনুষ্টানে আগত অতিথিবৃন্দ। আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি মোঃ আবাব মিয়ার সভাপতিত্বে ও আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আবু তাহির মোঃখালিদ, দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলিনুর , আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু নছর মোঃ ইব্রাহিম, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ফরিদ গাজী ও এ এইচ মারজান এবং মরহুম হাজী নুর মিয়া ও মরহুমা সাহেরা বেগম শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য হাজী আজিজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং পাশাপাশি হাজী নুর মিয়া ও শাহেরা বেগম শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের সাথে যুক্ত সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উক্ত ট্রাষ্টের সদস্য যুক্তরাজ্য প্রাবাসী আমিনুর রহমান সুয়েব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট