1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর: হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন!ভোলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আগামীকাল থেকে প্রচারণা শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী এলডিপিকে আসন দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামায়াত প্রার্থী লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান কাওছার, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম- মঞ্জুয়ারা নির্বাচিত

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. কাওছার ভূঁইয়া।
তিনি বাংলাদেশআওয়ামী- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থক।

ভাইস চেয়ারম্যান পদে এ বি এম ইব্রাহীম খলিল টিউবওয়েল প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুয়ারা ইয়াসমিন বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. হাচেন উদ্দিন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদা।

বুধবার (২৯মে) সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

মো. কাওছার ভূঁইয়া দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৮৭০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর-উল্লাহ সমর্থক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. মোকলেছুর রহমান সুমন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৮৩০ ভোট।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে সরকারি কে. এম. কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম ইব্রাহীম খলিল ৩৬৯২৫টি ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকে এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুয়ারা ইয়াসমিন ৩৬৯০০ টি ভোট পেয়ে ফুটবল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সারাদিন ১৩ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিপি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‌্যাব সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন বলে সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট