1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আমজাদ হোসেন লাভলু

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মনিরামপুর  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা আমজাদ হোসেন লাভলু । রবিবার (২৬ মে) বেলা ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের  কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয়ও কমিশনার হেলাল মাহমুদ শরীফ খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, নড়াইল ও কুষ্টিয়া জেলার   ৮ উপজেলার বাগেরহাট সদর,রামপাল, কচুয়া,মনিরামপুর, কেশবপুর, কালিয়া, কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার   মোট ৮ জন উপজেলা চেয়ারম্যান,  ৮ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যানদের   শপথ বাক্য পাঠ করান।

মনিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে থাকা  জননেতা আমজাদ হোসেন লাভলু  সাবেক পৌরসভার চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ।

শপথ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, মনিরামপুরের মানুষ আমাকে ভালবেসে নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় মনিরামপুর  উপজেলাবাসীর।এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট