1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জে তাহিরপুরে বিদেশি মদের চালানসহ গ্রেফতার ১

জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সুনামগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিদেশি মদের চালানসহ তাহিরপুর সীমান্ত থেকে সাদ্দাম হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাদ্দাম উপজেলার উওর বড়দল ইউনিয়নের রাজাই সীমান্ত গ্রামের আব্দুল বারেকের ছেলে।
রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর পূর্বে শনিবার রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিদেশি মদের চালান সহ তাহিরপুরের কড়ইগড়া সীমান্ত সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার্স সহ একটি টিম নিয়ে শনিবার রাতে উপজেলার কড়ইগড়া সীমান্ত সড়কের উপর থেকে ২৭ বোতাল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল সহ সাদ্দামকে গ্রেফতার করেন। এরপর রাতেই তাকে আলামত সহ তাহিরপুর থানায় হস্থান্তর করা হলে সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৭ বোতল ভারতীয় মদ থানায় জব্দ করে আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট