1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার

পানছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপের হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, জাতীয় যুবনীতি বাস্তবায়ন ও সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততাকল্পে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৭ মে) ২০২৪ “সকালে আস্থা প্রকল্পের মাধ্যমে ও তৃণমূল উন্নয়ন সংস্থা”-র উদ্যোগে চৌধুরী পাড়া হেডম্যান কার্যালয়ে ইয়ুথ গ্রুপের সভাপতি মিজ লাইচেন্দ্রা মারমার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মন্দিরা চাকমা,সাংবাদিক মিঠুন সাহা,পানছড়ি উপজেলার ইয়ুথ গ্রুপের সেবিক মেম্বার দূর্বাদল চাকমা । এতে ৩০ জন পানছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

এতে ইয়ুথ গ্রুপের সদস্যরা মাঠ পর্যায়ে অনুষ্ঠিত উঠান বৈঠকের উপর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

এসময় বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ সম্পন্ন , সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে ।

পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কমর্কান্ড সহ বিভিন্ন সামাজিক কমর্কান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন। এরফলে, সমাজকে ইতিবাচক পরিবর্তনের জন্য সহায়ক শক্তি হিসেবে ইয়ুথ গ্রুপের সদস্যরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে অধিক ফলপ্রসু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট