1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

রোগীর ছদ্মবেশ ধারণ করে নীলফামারী জেলার ডোমার থানা পুলিশ কর্তৃক ২৩ টি মামলার কুখ্যাত আন্ত:জেলা গরু চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য মন্তাজ গ্রেফতার

জসিনুর রহমান, নিলফামারী
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় এবং ডোমার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহসীন আলী এর নেতৃত্বে ডোমার থানার মামলা নং -০৬, তারিখ-১৪/০২/২৪, ধারা- ৪৫৭ /৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মন্তাজ আলী (৫২), পিতা-মৃত মফিজ উদ্দিন গ্রাম-খোর্দ্দ বোতলাগাড়ী, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারীকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল কুমার রায় এর নেতৃত্বে ডোমার থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর মেডিকেল কলেজ এলাকা হতে গ্রেফতার করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।জিজ্ঞাসাবাদে সে বাদীর চুরি করা গরু চারটি চোরাই গরু ক্রেতা আসামী মোঃ আবু বক্কর (২৮), পিতা-মোঃ আব্দুল বারী, সাং-হারাগাছ( চর চতুরা), থানা-হারাগাছ, জেলা-রংপুর এর নিকট ১,০৫,০০০/-টাকায় বিক্রয় করে। তাকে নিয়ে চোরাই গরু উদ্ধার অভিযান পরিচালনা করে রংপুর জেলার হারাগাছ থানাধীন চর চতুরা মৌজাস্থ মোঃ আব্দুল বারীর ছেলে চোরাই গরু ক্রেতা আসামী মোঃ আবু বক্করকে তার বাড়ী হতে গ্রেফতার করেন এবং তার উপস্থাপন মতে তার হেফাজত হতে বাদীর চুরি যাওয়া গরু বিক্রয়ের ২০,০০০/-টাকা উদ্ধার করেন। আসামী মন্তাজ এর বিরুদ্ধে নীলফামারী জেলাসহ বিভিন্ন জেলার মোট ২৩ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট