1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

কমলাপুর স্টেশনে চালু হলো রেলওয়ে আবাসিক হোটেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

দীর্ঘ যাত্রার পর যাত্রীদের বিশ্রামের জন্য এবং অপেক্ষাকালীন সময় কাটানোর লক্ষ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে চালু হয়েছে একটি আবাসিক হোটেল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত এই হোটেলটি স্টেশনের মূল ভবনে অবস্থিত।

হোটেলটিতে রয়েছে মোট ১৬টি কক্ষ, যার মধ্যে ১৫টি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে। এর মধ্যে ৭টি কক্ষে রয়েছে এসি ও ফ্যানের ব্যবস্থা আর বাকি ৮টিতে শুধু ফ্যান রয়েছে। এসি কক্ষগুলোতে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন এবং ভাড়া হবে ২০০০ টাকা। দু’জন করে থাকার জন্য রয়েছে দুটি কক্ষ, যার ভাড়া ১৫০০ টাকা। অন্যদিকে, এসি ছাড়া কক্ষগুলোর ভাড়া ১০০০ টাকা করে, যেখানে দু’জন করে থাকতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, হোটেলটিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া এবং পরিবেশ খুবই সুন্দর। সাধারণ মানের হোটেলের সব সুবিধাই রয়েছে এখানে যেমন- খাট, টিটেবিল, সোফা, টিভি, ওয়াইফাই ইত্যাদি। এছাড়াও রয়েছে দোতলায় একটি রেস্টুরেন্ট।

যাত্রীরা যেকোনো সময় চেক-ইন করতে পারবেন। তবে এনআইডি কার্ড সঙ্গে থাকতে হবে। চেক-আউট সময় দুপুর ১২টা। ইচ্ছুক যাত্রীরা ট্রেনে বসেই ০১৩৩০৫১২০৬৯ নম্বরে কল করে রুম বুকিং করতে পারবেন।

উল্লেখ্য, এই হোটেলটি আগে ‘নিকুঞ্জ’ নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠান পরিচালনা করত। কিন্তু বকেয়া থাকায় রেলওয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছিল এবং হোটেলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত জানুয়ারিতে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল নতুন করে এটি চালু করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট