1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আমি মণিরামপুর উপজেলা কে দালাল মুক্ত করে ছাড়বো -আমজাদ হোসেন লাভলু

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমজাদ হোসেন লাভলু চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায়
মনোহরপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (শুক্রবার) বিকেলে মনোহরপুর উম্মুক্ত মঞ্চে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

সাবেক যুবলীগ নেতা তাপস মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলার সাবেক পৌর কাউন্সিলর গোপাল মল্লিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ সম্পাদক শামীম আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা তারেক মীর্জা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অমর রায়, আওয়ামী লীগ নেতা প্রণব সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, আমি মণিরামপুর উপজেলাকে দালাল মুক্ত করে ছাড়বো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, গীবত ছড়ানো হচ্ছে। আপনারা মিথ্যাচার এড়িয়ে যাবেন। আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে যাবেন। যেতে না পারলে মোবাইল ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদের কথা শোনার জন্য চব্বিশ ঘন্টা জেগে থাকবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস‌এম আকতার ফারুক মিন্টু, ইউপি সদস্য সিরাজ ফকির, ইউপি সদস্য আনিসুর রহমান, যুবলীগের সভাপতি সরদার জাহিদুজ্জামান জাহিদ, যুবলীগ নেতা হেলাল বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
শেষে বাংলাদেশ বেতার খুলনার বিভিন্ন শিল্পী ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট