1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

সিলেটের কৈলাশটিলায় বৃহৎ গ্যাস আবিষ্কার, প্রায় ১৬২০ কোটি টাকার মজুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, সিলেটের কৈলাশটিলা অঞ্চলের ৮নং কূপে একটি বৃহৎ আকারের গ্যাস আবিষ্কার করা হয়েছে। এই আবিষ্কৃত গ্যাসের মজুদ প্রাথমিক হিসাবে ২৫ থেকে ৪০ বিলিয়ন ঘনফুট বলে আনুমানিক করা হচ্ছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী, এই মজুদের মূল্য প্রায় ১৬২০ কোটি টাকা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) কর্তৃক পরিচালিত এই ৮নং কূপের খনন কাজ গত জানুয়ারির ১১ তারিখে শুরু হয়েছিল। বাপেক্স-এর মাধ্যমে বিজয়-১২ রিগ ব্যবহার করে ৩৫০০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়। গভীর গ্যাস আবিষ্কারটি হরাইজন-৪ স্তরে ৩৪৩৮-৩৪৪৭ মিটার গভীরতায় হয়েছে।

এসজিএফএল সূত্র জানায়, দৈনিক প্রায় ২১ মিলিয়ন ঘনফুট হারে এই নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। গ্যাস গেদারিং লাইন নির্মাণ শেষে আগামী তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৈলাশটিলা অঞ্চলের এই বৃহৎ গ্যাস আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানির উপর নির্ভরতা কমবে এবং রাজস্ব সঞ্চয়ে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট