1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

মোবাইল ফোনে প্রেম আতপর লাশ

তরীক শিবলী, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

মোবাইল ফোনে প্রেম পরে স্ত্রীকে নৃশংস হত্যাকান্ডের ঘটনা । গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল ২৪নং সেক্টরে স্বামী কর্তৃক স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে নৃশংস ভাবে হত্যা করেছে খুনী স্বামী মিজানুর রহমান সুমন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১ বলে প্রেস ব্রিফিং বলেন, র্যাব-১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।
বুধবার র্যাব-১ এর কার্যালয়ে উক্ত বিষয়ে ব্রিফ্রিং কালে তিনি আরও বলেন, পাষন্ড হত্যাকারী সুমন পেশায় একজন ট্যাক্সি চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদ নগরে হলেও প্রথম স্ত্রী শিমু ও দেড় বছরের ছোট মেয়ে এবং মা সহ তুরাগ থানাধীন রানাভোলা নামক স্থানে ভাড়াটে হিসাবে বসবাস করলেও দেড়/দু’বছর পূর্বে গার্মেন্টস কর্মী বিলকিস(২৬)’কে তার বিয়ে করে নয়াপাড়া নামক স্থানে বাসা করে থাকতেন। উবারের গাড়ি চালিয়ে স্বল্প আয়ে তার দুটি সংসার চালানো সম্ভব হচ্ছিল না। দ্বিতীয় স্ত্রী বিলকিসের কাছ থেকে বেশী টাকা দাবি করা শুরু করলে উভয়ের মধ্যে তিক্ততা শুরু হলে এক পর্যায়ে হত্যাকারী সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিস কে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। গত ১৯ মে দুপুরের পর সুমন তাঁর স্ত্রী বিলকিস কে নিয়ে পূর্বাচলে ঘুরে বেড়ানোর ছলে বিকালে ২৪ নং সেক্টরে একটি জঙ্গল এলাকায় নিয়ে যায়। বিলকিস গাড়ি থেকে বের হলে তৎক্ষনাৎ সুমন পূর্বে রেখে দেয়া বোতলের পেট্রোল বিলকিস এর গায়ে ছিটিয়ে দেয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যাকারী সুমন গাড়ি নিয়ে দ্রুত সরে পড়ে। বিলকিস বাঁচার আকুতিতে জোরে জোরে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে এবং বিলকিস কে একটি ড্রেনের মধ্য হতে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২০ মে সকালের দিকে ভিকটিম মারা যায়। পরবর্তীতে এই হত্যাকান্ডের আসামী’কে আইনের আওতায় আনার জন্য র্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করলে গত ২১ মে বিকালে গাজীপুর জেলার বাসন থানাধীন এলাকা থেকে আসামী মিজানুর রহমান সুমন(২৮)কে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট